স্বাস্থ্য

নামমাত্র খরচে আধুনিক চিকিৎসা মিলছে সরকারি ইউনানি হাসপাতালে

রাজধানীর মিরপুর-১৩ নম্বরে অবস্থিত সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালে নামমাত্র খরচে সাধারণ মানুষের জন্য দেওয়া হচ্ছে বিশেষায়িত চিকিৎসা সেবা। এখানে সম্পূর্ণ বিনামূল্যেও কিছু থেরাপি চিকিৎসা মিলবে। ইউনানি ও আয়ুর্বেদিক পদ্ধতির আধুনিকায়নের মাধ্যমে নগরবাসীকে উন্নত স্বাস্থ্যসেবা দিতে এই হাসপাতালটি নিয়মিত কাজ করে যাচ্ছে।

Advertisement

চিকিৎসকের পরামর্শ নেবেন কখন

আউটডোরে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা সেবা দেওয়া হয়। জরুরি বিভাগ চালু থাকে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত।

আরও পড়ুন ডাক্তারের ভালো আচরণ রোগীকে অর্ধেক সুস্থ করে দেয়: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকের পরামর্শ ছাড়াও জটিল ও গুরুতর রোগীদের জন্য রয়েছে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার ব্যবস্থা। পাশাপাশি সরকার নির্ধারিত নামমাত্র ফি-তে প্যাথলজিক্যাল টেস্ট এবং ভর্তিকৃত ও আউটডোর রোগীদের জন্য সরকার প্রদত্ত প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়।

বিশেষ থেরাপি সেবা

বিভিন্ন জটিল ও দীর্ঘমেয়াদি ব্যথাসহ মানসিক স্বাস্থ্যের চিকিৎসায় এখানে রয়েছে বেশ কিছু আধুনিক থেরাপি সুবিধা। ব্যথার চিকিৎসায় (নামমাত্র নির্ধারিত ফি) হিজামা, ব্যথার চিকিৎসায় (সম্পূর্ণ ফ্রি) আকুপাংচার, কোমর ও পিঠের ব্যথার চিকিৎসায় (নামমাত্র নির্ধারিত ফি) কটি বস্তি, অনিদ্রা ও মানসিক চাপ বা স্ট্রেস দূর করতে (নামমাত্র নির্ধারিত ফি) শিরোধারা এবং সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হয় ইয়োগা সেশন।

Advertisement

আরও পড়ুন স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার

 জরুরি যোগাযোগ

যে কোনো তথ্যের জন্য বা যোগাযোগের প্রয়োজনে হাসপাতালের নম্বরে যোগাযোগ করা যাবে। হোয়াটসঅ্যাপ হটলাইন: 01773495541 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে)।

কম খরচে প্রাকৃতিক ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন এই চিকিৎসা সেবা গ্রহণের জন্য মিরপুরসহ আশপাশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এসইউজে/কেএসআর

Advertisement