রাজধানীর বনানী থানাধীন কড়াইল এলাকার একটি বাসা থেকে ইমরান হোসেন অনিক (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে পিয়ন পদে চাকরি করতেন।
Advertisement
শুক্রবার (৩১ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে কড়াইল জামাইবাজারের জামান মিয়ার বাড়ির একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন ঢাকায় পরিত্যক্ত বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধারবনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল হাসান জানান, খবর পেয়ে শুক্রবার ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
এসআই নাজমুল হাসান জানান, পারিবারিক কলহের জেরে অনিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Advertisement
নিহত অনিকের ভাই মুন্না জানান, অনিক দুই বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর ঘরে তার ছয় বছরের একটি সন্তান রয়েছে। দ্বিতীয় স্ত্রী নানা বিষয়ে অনিককে মানসিকভাবে যন্ত্রণা দিতেন। অন্য ছেলেদের সঙ্গে তার সম্পর্কও রয়েছে। এ নিয়ে অনিক দ্বিতীয় স্ত্রীকে শাসন করলে উলটো তার ওপর চড়াও হওয়ার ঘটনা ঘটতো। এসব বিষয় নিয়ে অভিমানে আত্মহত্যা করেছেন অনিক।
মুন্না আরও জানান, তাদের বাড়ি গাজীপুরের শ্রীপুর থানার জুগিরসিট এলাকায়। বর্তমানে বনানীর কড়াইল জামাইবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন অনিক।
কেএজেডআইএ/এমএমকে
Advertisement