এক সকালে জলিল সাহেব তার স্ত্রীকে বলছেন—জলিল সাহেব: আজকে ছুটির দিন। সপ্তাহের এই দিনটা আমি একটু শান্তিতে কাটাতে চাই। তাই তিনটা সিনেমার টিকিট কেটে আনলাম।
Advertisement
খুশিতে গদগদ হয়ে বললেন জলিলের স্ত্রী বললেন—স্ত্রী: সে তো ভালো কথা। কিন্তু টিকিট তিনটা কেন গো? তুমি-আমি আর কে যাবে?জলিল সাহেব: তুমি-আমি না। তুমি আর বাচ্চারা যাবে। আমি বাসায় থাকব। ঘরে শান্তি বজায় থাকবে। তাতে সংসারও সুখের হবে।
****
অফিসে আসতে দেরি হয়সকালে অফিসে দেরি করে এলেন এক কর্মচারী। মাসের বেশিরভাগ দিনই তার দেরি হয়—
Advertisement
বস: প্রতিদিন এত দেরি করে আসো কেন?কর্মচারী: স্যার, আমি সময়মতোই বের হই।বস: তাহলে দেরি হয় কীভাবে?কর্মচারী: রাস্তায় জ্যাম থাকে স্যার।বস: কিন্তু তুমি তোমার বাসা তো অফিস থেকে মাত্র ১০ মিনিট দূরে!কর্মচারী: জি স্যার, আসলে রাস্তায় বের হওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে একটু মিটিং করি। সেই মিটিংটা একটু লম্বা হয়ে যায়!বস: তাহলে অফিসে আসার আগে নিজের সঙ্গে মিটিং বন্ধ করো।কর্মচারী: চেষ্টা করব স্যার, তবে আমার সঙ্গে আলোচনা না করে তো সিদ্ধান্ত নিতে পারি না!
কেএসকে