জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে দলটি।
Advertisement
শুক্রবার (৩১ জুলাই) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেল থেকে এ-সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়। নোটিশে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই রয়েছে।
এতে বলা হয়, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে কিছু সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গমূলক বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরকে স্বপদে বহাল, অব্যাহতির আদেশ প্রত্যাহারনোটিশে আরও বলা হয়, দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে কি-না, সে বিষয়ে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে হবে।
Advertisement
এর আগেও একবার দল থেকে সাময়িক অব্যহতি দেওয়া হয়েছিল তানভীরকে। ২০২৫ সালের ২১ এপ্রিল এনসিপি এক বিজ্ঞপ্তিতে জানায়, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠে এসেছে। এ বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে সাত দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়। একইসঙ্গে তাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চাওয়া হয়।
আরও পড়ুন দলে পদ ফিরে না পেলে স্বেচ্ছায় জেলে যাবো: গাজী সালাউদ্দিন তানভীরপরে চলতি বছরের ১৭ এপ্রিল সাময়িক অব্যাহতির আদেশ প্রত্যাহার করে তাকে আগের মতো স্বাভাবিক সাংগঠনিক দায়িত্ব ও কার্যক্রমে পুনরায় যুক্ত হয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে জানতে গাজী সালাউদ্দিন তানভীরকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি
এনএস/এসআর
Advertisement