এজেন্টদের অর্থ প্রদানের নীতিতে অসঙ্গতি ধরা পড়েছে চেলসির। সেই নিয়ম ভঙ্গের দায় স্বীকার করায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে ১ কোটি পাউন্ড (প্রায় ১৬৫ কোটি টাকা) জরিমানা করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। পাশাপাশি ক্লাবটির ওপর দুই ট্রান্সফার উইন্ডোর জন্য স্থগিত (সাসপেন্ডেড) খেলোয়াড় নিবন্ধন নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।
Advertisement
শুক্রবার এক বিবৃতিতে এফএ জানায়, শুরুতে চেলসিকে ছয় পয়েন্ট কেটে নেওয়ার শাস্তি দেওয়া হলেও, আপিলের পর সেটির পরিবর্তে দুই ট্রান্সফার উইন্ডোর স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
চেলসি এফএর এজেন্ট, মধ্যস্থতাকারীদের (ইন্টারমিডিয়ারি) সঙ্গে কাজ করা এবং খেলোয়াড়দের তৃতীয় পক্ষের বিনিয়োগ সংক্রান্ত নিয়ম মোট ৭৪ বার লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেছে।
২০২২ সালে রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের কাছ থেকে ক্লাবটি কেনার প্রক্রিয়ায় থাকা নতুন মালিকপক্ষই এসব অনিয়মের তথ্য স্বেচ্ছায় ফুটবল কর্তৃপক্ষকে জানিয়েছিল।
Advertisement
মামলাটির প্রাথমিক শুনানি করা স্বাধীন কমিশন চেলসির বিরুদ্ধে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত স্থগিত ছয় পয়েন্ট কর্তনের শাস্তি দিয়েছিল। তবে ক্লাবটি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে।
পরবর্তীতে আপিল বোর্ড ছয় পয়েন্ট কর্তনের শাস্তি বাতিল করে তার পরিবর্তে দুই ট্রান্সফার উইন্ডোর স্থগিত খেলোয়াড় নিবন্ধন নিষেধাজ্ঞা বহাল রাখে।
আইএন
Advertisement