খেলাধুলা

ফিফার নেতৃত্বে ‘অযোগ্য’ ইনফান্তিনো: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ফিফার আয়োজিত প্রতিযোগিতাগুলোতে বেসরকারি বিনিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফিফা। তীব্র চাপের মুখে নতি শিকার করেছে সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার সমালোচনা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ফিফার নেতৃত্বের জন্য তাকে ‘ভুল ব্যক্তি’ বলেছেন।

Advertisement

শুক্রবার ইংল্যান্ডের শেফিল্ড সফরকালে বার্নহ্যাম বলেন, শুক্রবার ইংল্যান্ডের শেফিল্ড সফরকালে বার্নহ্যাম বলেন, ‘এটি ছিল একটি জঘন্য প্রস্তাব। এমন একটি পরিকল্পনা বিবেচনায় নেওয়াই প্রমাণ করে, আমার মতে ইনফান্তিনো ফিফার নেতৃত্ব দেওয়ার জন্য ভুল ব্যক্তি।’

ফিফার এমন পরিকল্পনাকে সমর্থন জানায়নি কেউই। একের পর এক ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলো বিরোধিতা ও সমালোচনা করতে শুরু করে। গত বৃহস্পতিবার ফিফার পরিকল্পনার বিরোধিতা করে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফার ৫৫টি সদস্য দেশ একযোগে বিবৃতি দেয়। হুমকি দেয় বিশ্বকাপ বয়কটেরও। পরিকল্পনার বিপক্ষে অবস্থান নিয়েছে কনক্যাকাফ ও এশিয়ান ফুটবল (এএফসি) কনফেডারেশনও।

বিতর্কের মধ্যেই পদত্যাগ করেন ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা এবং যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কার্লোস কর্দেইরো। এক বিবৃতিতে তিনি জানান, প্রস্তাবটি তৈরির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না।

Advertisement

পরে বিতর্কিত এই পরিকল্পনা থেকে সরে আসে ফিফা। সংস্থাটির সভাপতি জানান, এটি পরিস্কার যে এই প্রজেক্ট ‘বিভক্তি তৈরি করেছে’ তাই এটি এখন আর মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, ‘ফলে এই প্রস্তাব আর এগিয়ে নেওয়া হবে না।’

ইনফান্তিনো ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিটিকে ৪ কোটি ডলার (প্রায় ৩ কোটি পাউন্ড) দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। বিনিময়ে পুরুষ ও নারী বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনায় সমর্থন চেয়েছিলেন তিনি।

আইএন

Advertisement