চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে চোরাইকৃত খনিজ কয়লা, গমের ভুসি এবং চোরাচালানে ব্যবহৃত দুটি কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
Advertisement
শুক্রবার (৩১ জুলাই) পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা এ অভিযান পরিচালনা করে।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুটি কাঠের বটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৬ হাজার টাকা মূল্যের এক টন খনিজ কয়লা ও ৬০০ কেজি গমের ভুসি উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত দুটি কাঠের বোট জব্দ করা হয়।
আরও পড়ুন টাঙ্গাইলে দিনের বেলা ‘ডাকাতিকালে’ গণপিটুনিতে যুবক নিহততবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
Advertisement
কোস্টগার্ডের পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, জব্দ করা আলামত ও বোটের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন মিয়ানমারে পাচারের সময় ২৪৫০০ কেজি সার জব্দ, আটক ৬ পাচারকারীতিনি বলেন, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এমআরএএইচ/ইএ
Advertisement