প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে হওয়া আন্দোলন নিয়ে মধ্যরাতে ফের ভিডিও বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় মোদী বলেছেন, দিল্লির যন্তর মন্তরে অপমানজনক মন্তব্যের ঘটনাকে তরুণদের স্থায়ীভাবে দোষারোপ করার পরিবর্তে তাদের সংশোধনের সুযোগ হিসেবে দেখা উচিত।
Advertisement
শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত ভিডিও বার্তায় মোদি বলেন, ‘ওই ঘটনায় তাকে এবং তার প্রয়াত মাকেও এমন ভাষায় আক্রমণ করা হয়েছে, যা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। তবে, এ ঘটনায় ক্ষোভ থাকলেও তিনি শাস্তি, মামলা বা সামাজিকভাবে হয়রানির বদলে তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনার আহ্বান জানান।’
নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’-র বিক্ষোভে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক নারীর বিরুদ্ধে ভারতের নয়দা পুলিশ এফআইআর দায়ের করেছে। এই এফআইআর দায়ের করার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হবার পরপরই এই ভিডিও বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে মোদী বলেন, ‘যন্তর মন্তরে ব্যবহৃত ভাষা ছিল অত্যন্ত অশালীন ও কুরুচিপূর্ণ।’
Advertisement
মোদী বলেন, ‘দেশ ও বিশ্ব দেখেছে যন্তর মন্তরে কী ঘটেছে। কিছু বিপথগামী তরুণ-তরুণী অত্যন্ত অশালীন ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছে, যা কোনো সভ্য সমাজে মানায় না। আমাকে ব্যক্তিগতভাবে গালিগালাজ করা হয়েছে, এমনকি আমার প্রয়াত মাকেও অপমান করা হয়েছে। এটি ছিল অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা।’
মোদি বলেন, ‘সমাজে এ নিয়ে যে ক্ষোভ ও বিস্ময় সৃষ্টি হয়েছে, তা তিনি বুঝতে পারেন। তবে, তরুণ বয়সে করা ভুলের কারণে তাদের সংশোধনের পথ বন্ধ করে দেওয়া উচিত নয়। তারা পথ হারিয়েছে, আর তাদের সঠিক পথ দেখানো আমাদের দায়িত্ব।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তাদের শাস্তি দেওয়া, আদালতে টেনে নেওয়া বা সমাজে হয়রানি করা-এসবের কোনোটি পরিস্থিতির পরিবর্তন আনবে না। আমি তাদের ক্ষমা করতে চাই। সমাজেরও উচিত তাদের গ্রহণ করা।’
তরুণদের প্রসঙ্গে তিনি দাঁত ও জিহ্বার উদাহরণ টেনে বলেন, ‘কখনো কখনো জিহ্বা দাঁতের ফাঁকে পড়ে রক্তাক্ত হয়। কিন্তু তাই বলে আমরা দাঁত ভেঙে ফেলি না। কারণ দাঁত ও জিহ্বা-দুটিই আমাদের। এই সন্তানরাও আমাদের। তাদের সঠিক পথ দেখানো আমাদের দায়িত্ব।’
Advertisement
মোদী স্বীকার করেন, বিপথগামীদের সঠিক পথে ফিরিয়ে আনা সহজ নয়। তবে, এটি এমন একটি সামাজিক দায়িত্ব, যা এড়িয়ে যাওয়া যায় না।
ভিডিও বার্তায় মোদি সংশ্লিষ্ট তরুণদের উদ্দেশেও বক্তব্য দেন। তিনি তাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘দেশ আরও উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। আমার স্বপ্ন, তোমরাও এগিয়ে যাবে। আমি তোমাদের জন্যই বেঁচে আছি এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিজেকে উৎসর্গ করেছি।’
বার্তার শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘গালিগালাজ কখনো কোনো সমস্যার সমাধান নয়। আসুন, যারা পথ হারিয়েছে তাদের পথ দেখাই। একসঙ্গে কাজ করি, ভারতের জন্য কাজ করি।’
সূত্র: দ্য স্টেটসম্যান
কেএম