দেশজুড়ে

বাগেরহাটে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল করেছে জামায়াত ইসলামীর বাগেরহাট জেলা শাখা।

Advertisement

শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের মেঘনীতলা এলাকা থেকে গণমিছিলটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দশানী এলাকায় গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পার হলেও জনগণের প্রত্যাশার পূর্ণ বাস্তবায়ন এখনো দৃশ্যমান হয়নি। ফ্যাসিবাদ ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। গণভোটের গণরায় এবং জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকারকে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

Advertisement

পথসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট মাওলানা আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস আলীসহ জেলা-উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

নাহিদ ফরাজী/কেএইচকে