শিক্ষা

অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান অক্টোবর মাসে শুরু হবে।

Advertisement

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক নিয়োগ-সংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভায় শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেওয় হয়। সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিকের জন্য সুপারিশ করা ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতায় এ কাজে বিলম্ব হয়েছে। আশা করি, ৩০ অক্টোবরের মধ্যে তাদের যোগদান প্রক্রিয়া শুরু হবে।

আরও পড়ুন যোগদান-পদায়ন দাবি / লাগাতার কর্মসূচিতে যাচ্ছেন প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষক

এদিকে, যোগদান ও পদায়নের দাবিতে রোববার থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার সহকারী শিক্ষক। রোববার (২ আগস্ট) বেলা ১১টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি করার কথা রয়েছে তাদের।

Advertisement

এরই মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। তবে এ ঘোষণার পর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা কর্মসূচি স্থগিত করবেন কি না, তা এখনো নিশ্চিত করেননি।

এএএইচ/এএমএ