দেশজুড়ে

আমার মাথা অন্যের শরীরে বসিয়ে অশ্লীল ভিডিও বানানো হয়েছে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তাকে জড়িয়ে ভুয়া, বিকৃত ও অশ্লীল ভিডিও তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

Advertisement

বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার উল্লেখ করে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। তার মাথা অন্যের শরীরে বসিয়ে অশ্লীল ভিডিও বানানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন প্রধানমন্ত্রীকে সারজিস / রড বাহিনী যত অ্যাকটিভ হবে, আপনার ক্ষমতার স্থিতিশীলতা তত ডিঅ্যাকটিভ হবে

শনিবার (১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক জরুরি বার্তায় এম নাসের রহমান বলেন, ‌সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে তার রাজনৈতিক প্রতিপক্ষ তার মাথার ছবি অন্য একটি শরীরে বসিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া, বিকৃত ও অশ্লীল ভিডিও প্রচার করছে। এর মাধ্যমে তাকে এবং তার দলকে ছোট করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি জানান, এ ঘটনায় এরই মধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ডিজিটাল আলামত সংরক্ষণ, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং অপরাধীদের শনাক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে।

Advertisement

বিএনপির এ নেতা আরও বলেন, সরকারের একটি বিশেষায়িত সংস্থা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে এবং তাদের গ্রেফতারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুন রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো ভুয়া বা বিভ্রান্তিকর এআই-নির্মিত ভিডিও, ছবি কিংবা তথ্য শেয়ার ও প্রচার করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। এ ধরনের কনটেন্ট প্রচার বা পুনঃপ্রচার করাও প্রচলিত তথ্যপ্রযুক্তি আইনে দণ্ডনীয় অপরাধ।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে এ সংসদ সদস্য বলেন, অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। বিভ্রান্তিকর কোনো তথ্য চোখে পড়লে তা যাচাই না করে প্রচার না করার অনুরোধ জানান তিনি। মাহিদুল ইসলাম/কেএসআর

Advertisement