টালিউড অভিনেত্রী ইধিকা পালকে ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে। গুঞ্জন উঠেছে, আসন্ন মহালয়ায় টেলিভিশনের জনপ্রিয় আয়োজন ‘মহিষাসুরমর্দিনী’-তে দেবী দুর্গার রূপে দেখা যেতে পারে তাকে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে বিষয়টি নিয়ে দর্শক-অনুরাগীদের আগ্রহ যেমন বাড়ছে, তেমনি প্রশ্নও উঠছে-দেবীরূপে ইধিকা পালকে দেখা যাওয়ার গুঞ্জন কতটা সত্য?
Advertisement
‘প্রজাপতি ২’ মুক্তির পর বড় পর্দায় খুব একটা দেখা যায়নি ইধিকাকে। সম্প্রতি নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। এর মধ্যেই মহালয়ার বিশেষ আয়োজনকে ঘিরে তার নাম আলোচনায় উঠে এসেছে।
আরও পড়ুন সৌন্দর্যের গোপন রহস্য জানালেন রানি মুখার্জিভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি শীর্ষস্থানীয় বাংলা বিনোদন চ্যানেলের ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানে দেবী দুর্গার চরিত্রে অভিনয়ের জন্য ইধিকা পালের নাম চূড়ান্ত করা হয়েছে। যদিও সংশ্লিষ্ট চ্যানেল কিংবা অভিনেত্রীর পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রতি বছর মহালয়া উপলক্ষে প্রচারিত ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠান ঘিরে দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি হয়। বিশেষ করে দেবী দুর্গার চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে শুরু হয় নানা জল্পনা। অতীতে ইন্দ্রাণী হালদার, দেবশ্রী রায়, কোয়েল মল্লিকসহ টালিউডের একাধিক জনপ্রিয় অভিনেত্রী এই চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।
Advertisement
এদিকে, আরেকটি বাংলা চ্যানেলের মহালয়ার আয়োজনে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় দেবীরূপে হাজির হচ্ছেন বলেও খবর প্রকাশিত হয়েছে। জানা গেছে, সেই অনুষ্ঠানের শুটিংও এরই মধ্যে শেষ হয়েছে।
শুধু মহিষাসুরমর্দিনী নয়, ইধিকাকে নিয়ে আরও একটি গুঞ্জন রয়েছে। শোনা যাচ্ছে, আসন্ন ‘দেশু ৭’ সিনেমার একটি বিশেষ গানের দৃশ্যেও দেখা যেতে পারে এই অভিনেত্রীকে। তবে এ বিষয়েও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
সব মিলিয়ে ইধিকা পালকে ঘিরে টালিউডে জোর আলোচনা চলছে। তবে দেবীরূপে তার উপস্থিতি কিংবা নতুন সিনেমায় বিশেষ গানে অংশ নেওয়ার খবর-কোনোটিই এখনো নিশ্চিত নয়। তাই সত্যতা জানতে অপেক্ষা করতে হবে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক ঘোষণার।
এমএমএফ/জেআইএম
Advertisement