খেলাধুলা

ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে নতুন স্বীকৃতি পেলেন ইমরুল কায়েস

ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল-২ ক্রিকেট কোচিং কোর্স সম্পন্ন করেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

Advertisement

পোস্টে তিনি জানান, ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট এনএসডব্লিউ-এর তত্ত্বাবধানে পরিচালিত এই কোর্স সম্পন্ন করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। একই সঙ্গে কোর্সটি সম্পন্ন করার সুযোগ করে দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

কায়েস আরও বলেন, কোচিং ক্যারিয়ারে এটি তার জন্য একটি দারুণ অভিজ্ঞতা। এই কোর্স থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে তরুণ ক্রিকেটারদের উন্নয়নে কাজে লাগাতে চান তিনি।

তার ভাষায়, এই প্রশিক্ষণের মাধ্যমে পাওয়া অভিজ্ঞতা আগামী প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে কাজ করতে এবং নিজের সেরাটা দিতে তাকে আরও অনুপ্রাণিত করবে।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট এনএসডব্লিউকে আবারও ধন্যবাদ জানিয়ে তিনি কোর্সটিকে নিজের কোচিং জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

এসকেডি/আইএইচএস