স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৮ জনে। সেই সঙ্গে নিশ্চিত হামে ৯৬ জন মারা গেছে।

Advertisement

রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হাম-সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সন্দেহজনক হামে মারা গেছে চার শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৪ জনে।

আরও পড়ুন আইসিডিডিআর’বির অনুসন্ধান / হামের জিনগত পরিবর্তন হয়নি, আক্রান্ত বেশি ৯ মাসের নিচে

এছাড়া নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৫ জনের। ফলে এখন পর্যন্ত এমন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ২৯৫ জন। একই সঙ্গে নতুন করে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে এক হাজার ২২ জন। এনিয়ে এমন রোগীর সংখ্যা এখন পর্যন্ত পৌঁছেছে এক লাখ ৩০ হাজার ৮৩ জনে।

Advertisement

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ১২ হাজার ৬২০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে এক লাখ আট হাজার ২৮৩ জন।

আরও পড়ুন ময়মনসিংহে হাম উপসর্গে প্রাণ গেল আরও এক শিশুর

বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৬০ রোগী মারা গেছে ঢাকায়। এছাড়া বরিশালে ১৯ জন, চট্টগ্রামে ১০, সিলেটে তিন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুজন করে মৃত্যুবরণ করেছে।

সেই সঙ্গে সন্দেহজনক হামেও সবচেয়ে বেশি ৩২৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। সিলেটে ১১১ জন, রাজশাহীতে ৯১, ময়মনসিংহে ৭১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৫, খুলনায় ৩২ ও রংপুরে ১২ জন প্রাণ হারিয়েছে।

ইএ

Advertisement