বর্তমান সময়ে স্মার্টফোন ছাড়া দৈনন্দিন জীবন কল্পনা করাই কঠিন। কাজের প্রয়োজনে হোক বা অবসরে সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটাতে দিনের বড় একটি অংশই এখন কেটে যায় মোবাইলের স্ক্রিনে চোখ রেখে। দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখের ক্লান্তি, ঘাড়ব্যথা বা ঘুমের সমস্যা সম্পর্কে অনেকেই জানেন। তবে বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের প্রভাব ত্বকের ওপরও পড়তে পারে।
Advertisement
স্মার্টফোন, ট্যাবলেট ও অন্যান্য ডিজিটাল ডিভাইসের স্ক্রিন থেকে নির্গত উচ্চ-শক্তির দৃশ্যমান নীল আলো দীর্ঘ সময় ত্বকের সংস্পর্শে থাকলে অক্সিডেটিভ স্ট্রেস বাড়াতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে, এটি ত্বকের কোষে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং সময়ের আগেই বয়সের ছাপ পড়ার ঝুঁকি বাড়াতে পারে। যদিও সূর্যের অতিবেগুনি রশ্মির তুলনায় স্মার্টফোনের নীল আলোর প্রভাব অনেক কম, তবুও দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকা ত্বকের জন্য আদর্শ নয়।
যেসব সমস্যা দেখা দিতে পারে ত্বকে কালচে দাগ বা হাইপারপিগমেন্টেশনের ঝুঁকি বাড়তে পারে। সংবেদনশীল ত্বকে ব্রণ বা ত্বকের প্রদাহের সমস্যা বাড়তে পারে। পর্যাপ্ত ঘুম না হওয়ায় ত্বক শুষ্ক ও প্রাণহীন দেখাতে পারে। দীর্ঘমেয়াদে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা কমে যেতে পারে এবং বয়সের ছাপ দ্রুত দেখা দিতে পারে। আরও পড়ুন ফোনের চার্জার ছিঁড়ে গেলে স্কচ টেপ লাগান, যা মনে রাখবেন কীভাবে ত্বককে সুরক্ষিত রাখবেন? ফোন ব্যবহার করার সময় স্ক্রিন মুখের খুব কাছাকাছি না এনে কিছুটা দূরত্ব বজায় রাখুন। সম্পূর্ণ অন্ধকার ঘরে দীর্ঘ সময় মোবাইল ব্যবহার এড়িয়ে চলুন। দিনের বেলায় বাইরে থাকলে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করুন। অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ, বিশেষ করে ভিটামিন সি-যুক্ত স্কিনকেয়ার পণ্য ব্যবহার করলে ত্বক সুরক্ষায় সহায়ক হতে পারে। একটানা দীর্ঘ সময় ফোন ব্যবহার না করে মাঝেমধ্যে বিরতি নিন। পর্যাপ্ত ঘুম, পানি পান এবং সুষম খাদ্য গ্রহণের অভ্যাস বজায় রাখুন, কারণ সুস্থ ত্বকের জন্য জীবনযাপনও সমান গুরুত্বপূর্ণ।স্মার্টফোন আধুনিক জীবনের অপরিহার্য অংশ হলেও এর ব্যবহার যেন প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। সচেতনভাবে কিছু অভ্যাস পরিবর্তন করলে শুধু চোখ নয়, ত্বককেও দীর্ঘমেয়াদে সুস্থ রাখা সম্ভব।
আরও পড়ুন সারাক্ষণ ফোন দেখছেন, চোখের সুরক্ষায় ৫ সেটিংস বদলে নিনকেএসকে
Advertisement