জুলাই গণঅভ্যুত্থানের সময় সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবি কে প্রথম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন- এ নিয়ে চলমান বিতর্ককে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সে সময় রাজপথে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আন্দোলন চূড়ান্ত রূপ নিয়েছিলো।
Advertisement
তাই কে আগে ‘এক দফা’ ঘোষণা করেছেন, সেটি আন্দোলনের গতিপথ নির্ধারণ করেনি।
ফারুকী লিখেছেন, ‘সত্যি বলতে, কে আগে এক দফা ঘোষণা করেছে- এ নিয়ে কাড়াকাড়ি এখন হাস্যকর পর্যায়ে চলে যাচ্ছে। আপনারা কি সত্যিই মনে করেন, ওই সময়ে এটা আর কোনো ব্যাপার ছিল?’
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত বছরের ১৮ জুলাই এবং ১ আগস্টের বক্তব্যে ‘এক দফা’র বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছিলেন। সেই সময় ‘দফা এক, দাবি এক’ স্লোগানের পাশাপাশি দেশের মুক্তির বিষয়টিও স্পষ্টভাবে উঠে এসেছিল।
Advertisement
ফারুকীর মতে, জুলাইয়ের আন্দোলন ছিলো সবার। তিনি লেখেন, ‘ডান-বাম, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, মাদ্রাসা, শ্রমিক, পেশাজীবী, নারী-পুরুষ- সবারই মালিকানা আছে জুলাইয়ে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘এক দফা’র ধারণা ২০২৪ সালে হঠাৎ তৈরি হয়নি। বরং ২০১৩ সাল থেকেই সরকারের পতনের দাবি দেশের বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর অন্যতম এজেন্ডা ছিল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও বিভিন্ন জনসভায় সরকারের পদত্যাগের দাবি তুলেছিলেন বলে স্মরণ করিয়ে দেন তিনি।
আরও পড়ুন ‘আমার সংসারের খরচ কেউ দেয় না, তাই উপদেশ দরকার নেই’, বাঁধনের কড়া জবাবসবশেষে ফারুকী বলেন, ২ আগস্ট না ৩ আগস্ট- কে কখন ‘এক দফা’ ঘোষণা করেছেন, তা আন্দোলনের ফলাফলে কোনো প্রভাব ফেলেনি। তবে আন্দোলনের মূল প্ল্যাটফর্ম হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলামের মুখ থেকে ঘোষণাটি আসার একটি আনুষ্ঠানিক গুরুত্ব অবশ্যই রয়েছে।
এলআইএ
Advertisement