নতুন অর্জন যোগ হলো ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীর ঝুলিতে। ‘দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয়ের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন তিনি।
Advertisement
সম্মানজনক এই পুরস্কার পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন বুবলী। একই সঙ্গে এই অর্জনের পেছনে যাদের অবদান রয়েছে, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
বুবলী লেখেন, “নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেয়ালের দেশ’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আমি সত্যিই সম্মানিত ও কৃতজ্ঞ। এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এই যাত্রার সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের।”
তিনি আরও বলেন, এই অর্জনের কৃতিত্ব পুরো টিমের। পরিচালক মিশুক মনি, প্রযোজক, গল্পকার, সহশিল্পী, চিত্রগ্রাহক, মেকআপ আর্টিস্ট, কস্টিউম টিম এবং পর্দার পেছনে কাজ করা সব কলাকুশলীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
Advertisement
বুবলীর ভাষায়, ‘আপনাদের পরিশ্রম, নিষ্ঠা ও বিশ্বাস ছাড়া এই অর্জন সম্ভব হতো না।’
এছাড়া উৎসবের আয়োজক, নিজের পরিবার, বন্ধু এবং ক্যারিয়ারের শুরু থেকে পাশে থাকা শুভাকাঙ্ক্ষীদের প্রতিও ধন্যবাদ জানান এই অভিনেত্রী।
সবশেষ দর্শকদের উদ্দেশে বুবলী লেখেন, ‘আপনাদের ভালোবাসা ও নিরন্তর সমর্থন আমাকে প্রতিটি কাজ আরও মনোযোগ দিয়ে করতে অনুপ্রাণিত করে। এই পুরস্কার আমার জন্য যেমন আশীর্বাদ, তেমনি আরও ভালো কাজ করার একটি বড় দায়িত্ব।’
এমআই/এলআইএ
Advertisement