জাতীয়

সন্তানকে সম্পত্তি দান করেও জীবদ্দশায় ভোগ করতে পারবেন পিতা-মাতা

পিতা-মাতা বা দাতা যাতে সম্পত্তি দান করার পরও জীবদ্দশায় সেটি ভোগ ও ব্যবহার করতে পারেন, সে বিধান রেখে ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Advertisement

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইনের খসড়া অনুমোদন

আইন ও বিচার বিভাগের উদ্যোগে প্রণীত ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’-এর মাধ্যমে ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট, ১৮৮২’-এ দাতার জীবনকালীন ভোগাধিকার (লাইফটাইম ইউসুফ্রাক্ট) সংরক্ষণের মাধ্যমে সম্পত্তি দানের বিধান সংযোজন করা হয়েছে।

বর্তমান আইনে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিধান না থাকায় পিতা, মাতা বা দাদা, দাদি সন্তান কিংবা নাতি, নাতনিকে সম্পত্তি দান করার পরও নিজ জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের আইনি নিশ্চয়তা পেতেন না। এ বাস্তবতা বিবেচনায় প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে বিষয়টিকে স্পষ্ট আইনি ভিত্তি ও সুরক্ষার আওতায় আনা হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে।

Advertisement

আরএমএম/বিএ