ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) সদস্যদের অগ্নিনিরাপত্তা, জরুরি উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ২ ও ৩ আগস্ট ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ক্র্যাবের ৪৮ জন সাংবাদিক অংশ নেন।
Advertisement
প্রশিক্ষণের উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অগ্নিনির্বাপণ, জরুরি উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা, ভূমিকম্প ব্যবস্থাপনা এবং সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
আরও পড়ুন প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়তে তরুণদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রীউদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন, সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মো. মোস্তফা মোহসীন এবং ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশা।
Advertisement
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সোমবার (৩ আগস্ট) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।
ফায়ার সার্ভিস জানায়, সাংবাদিকদের দুর্যোগকালীন নিরাপদে দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
টিটি/এএমএ
Advertisement