শিক্ষা

৫ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা-আবৃত্তি-চিত্রাঙ্কন প্রতিযোগিতার নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।

Advertisement

সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন প্রতিমন্ত্রী শাহে আলম / ফুটবল টিম গঠনে ব্যর্থ হলে শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও স্থগিত

চিঠিতে বলা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপন উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

Advertisement

একই সঙ্গে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভারও আয়োজন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এএএইচ/একিউএফ