উসমান হামিদ বেইক-এর হাতে আঁকা অটোমান যুগের কুরআন প্রশিক্ষণের প্রতীকী আরেকটি চিত্রকর্ম ৪৫ লাখ পাউন্ডে নিলামে বিক্রি হয়েছে। কুরআন প্রশিক্ষণ নামে প্রসিদ্ধ এ চিত্রকর্মটি লন্ডনের নাজদ ওরিয়েন্টাল আর্ট গ্রুপের মালিকানাধীন ৪০টি বোর্ডের মধ্যে সর্বোচ্চ দামে নিলামে বিক্রি হয়েছে।
Advertisement
৪৫ লাখ পাউন্ডে বিক্রি হওয়া এ চিত্রকর্মটি বাংলাদেশি টাকায় প্রায় ৫০ কোটি টাকা। গত মাসও উসমান হামিদ-এর ১৩৯ বছরের পুরো তথা ১৮৮০ সালে আঁকা এক নারীর কুরআন পড়ার একটি চিত্রকর্ম ৭৪ লাভ ডলারে বিক্রি হয়।
এ ছাড়াও এই নিলাম সেন্টারে ফ্রান্সের বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী জাঁন লিওন জেরোম-এর ‘আরবিয়ান হর্সব্যাক ক্রসিং দ্য ডেজার্ট’ নামক একটি অঙ্কিত ছবি ৩১ লাখ ৩৫ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।
জার্মানের বিখ্যাত চিত্রশিল্পী গুস্তাভ পাওরেনফাইন্ডের ‘ইয়াফার বাজার’ নামে প্রসিদ্ধ ছবিটি ৩৭ লাখ ২৭ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।
Advertisement
আর এ যাবত কালের সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে কুরআনুল কারিম প্রশিক্ষণের এ প্রতীকী চিত্রকর্মটি।
উল্লেখ্য যে, ওসমান হামিদি বেইক ১৮৪২ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯১০ সালে মৃত্যুবরণ করণে। তিনি তার জীবদ্দশায় একজন দক্ষ চিত্রশিল্পী ছিলেন। এছাড়াও তিনি প্রত্নতাত্ত্বিক, রাজনীতিবিদ এবং স্থপতি ও যাদুঘরের পরিচালক ছিলেন। তিনি ইস্তাম্বুলের মিউজিয়াম অফ ফাইন আর্টস প্রতিষ্ঠা করেন।
এমএমএস/পিআর
Advertisement