লাইফস্টাইল

বিজয়ের আনন্দ উদযাপন করুন শাহী ফিরনির সঙ্গে

   

নির্বাচনের উত্তেজনা শেষ হওয়ার পর বিজয়ের আনন্দ উদযাপন করার মুহূর্তে চাই বিশেষ কিছু। ঠিক এমন সময় ক্রিমি স্বাদের শাহী ফিরনি এই উদযাপনকে আরও মধুর করে তোলে। খুব কম উপকরণে ঘরেই সহজে তৈরি করা যায় এই মিষ্টি, যা পুরো পরিবারকে আনন্দে ভরে তুলতে পারে। চাইলে বিজয় উদযাপনের জন্য ঠান্ডা করেও পরিবেশন করা যায়, যা এক রিফ্রেশিং এবং ক্লাসিক মিষ্টির অভিজ্ঞতা এনে দেয়। প্রতিটি চামচে মিষ্টির নরম টেক্সচার, সুবাস এবং স্বাদ মিলিয়ে তৈরি করবে স্মরণীয় এবং আনন্দময় মুহূর্ত।

Advertisement

আসুন জেনে নেওয়া যাক বাড়িতে শাহী ফিরনি কীভাবে তৈরি করবেন-

উপকরণ১. পোলাওয়ের চাল আধা কাপ২. তরল দুধ ১ লিটার৩. গুঁড়া দুধ আধা কাপ৪. চিনি এক কাপ৫. লবণ স্বাদমতো৬. গোলাপজল ১ টেবিল চামচ৭. জাফরান আধা চাচামচ৮. পেস্তা পরিমাণমতো৯. বাদাম সাজানোর জন্য

প্রস্তুত প্রণালিপ্রথমে পোলাও চাল ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন। চাল নরম হলে কচলে আধা ভাঙা করে আলাদা করে রাখুন। পেস্তা হালকা গরম পানিতে ভিজিয়ে কুচি করুন। গোলাপজলে জাফরান ভিজিয়ে রাখুন, যাতে মিষ্টিতে এক মনোরম সুবাস এবং রং আসে।

Advertisement

এরপর চালের তিন ভাগ পানি ও স্বাদমতো লবণ দিয়ে চুলায় সেদ্ধ করুন। সেদ্ধ হওয়ার পর তরল দুধের সঙ্গে গুঁড়া দুধ মিশিয়ে চালের সঙ্গে মেশান। এবার গোলাপজলে ভেজানো জাফরান, পেস্তা এবং চিনি যোগ করুন। কম আঁচে ঘন হয়ে এলে নামিয়ে ফেলুন। বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

টিপসদুধ ও চিনি ধীরে ধীরে মিশালে ফিরনি আরও মসৃণ এবং ক্রিমি হবে।জাফরান ও গোলাপজল ফ্রেশ থাকলে স্বাদ এবং সুবাস বেড়ে যাবে।

আরও পড়ুন:দাদির হাতের ম্যারা পিঠা বানাবেন যেভাবে খুশির দিনে ঘরেই বানিয়ে নিন গোলাপজাম 

এসএকেওয়াই/

Advertisement