ঈদের দিন যেন স্বাদে ভরা উৎসবের দিন। রোস্ট, পোলাও, খিচুড়ি, মাংস, বিরিয়ানি সবকিছুই টেবিলকে জমিয়ে দেয়। তবে এত ভরপুর খাবারের সঙ্গে কখনো কখনো পেট ভারী লাগে। ঠিক সেই সময় পুদিনার পাতার ভর্তা একদম নতুন সতেজতা নিয়ে আসে। মাত্র কয়েকটি উপাদান, সহজ প্রস্তুতি আর এক চামচেই খাবারের স্বাদকে করে তোলে হালকা ও মনোরম। চলুন জেনে নেই কীভাবে এই সাধারণ কিন্তু চমৎকার ভর্তা ঈদের টেবিলে নতুন মাত্রা যোগ করতে পারে। রইলো রেসিপি-
Advertisement
প্রথমেই ডাটা থেকে পুদিনা পাতা বেছে নিন। এরপর তা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার পাতাগুলো পাটায় বেটে কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর সব উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো সুস্বাদু পুদিনা পাতার ভর্তা।
জেএস/
Advertisement