বাংলাদেশের গরম মানেই তীব্র রোদ, ঘাম আর অস্বস্তির এক দীর্ঘ সময়। বৈশাখ-জ্যৈষ্ঠ এলেই শহর থেকে গ্রাম, সবখানেই বাড়তে থাকে তাপমাত্রা। এই সময়টাতে শুধু ফ্যান বা এসি নয়, বরং আপনার পোশাকই ঠিক করে দেয় আপনি কতটা স্বস্তিতে থাকবেন। অনেকেই ফ্যাশনের কথা ভেবে এমন পোশাক বেছে নেন, যা গরমে আরও অস্বস্তি বাড়ায়।
Advertisement
অথচ একটু সচেতন হলেই গরমের দিনগুলো অনেকটাই আরামদায়ক করে তোলা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক গরমে আরাম পেতে কেমন পোশাক বেছে নেওয়া উচিত।
হালকা ও বাতাস চলাচল করে এমন কাপড়গরমে পোশাক বাছাইয়ের প্রথম শর্ত হলো, কাপড় যেন হালকা হয় এবং সহজে বাতাস চলাচল করতে পারে। সুতি কাপড় এ ক্ষেত্রে সবচেয়ে ভালো। এটি ঘাম শোষণ করে এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এছাড়া লিনেন কাপড়ও গরমের জন্য উপযোগী। এটি দ্রুত শুকিয়ে যায় এবং শরীরে আটকে থাকে না।
হালকা রঙের পোশাকগাঢ় রঙের পোশাক সূর্যের তাপ বেশি শোষণ করে, ফলে শরীর দ্রুত গরম হয়ে যায়। অন্যদিকে সাদা, হালকা নীল, প্যাস্টেল বা ক্রিম রঙের পোশাক তাপ প্রতিফলিত করে। তাই গরমে হালকা রঙের পোশাক বেছে নিলে স্বস্তি বেশি পাবেন।
Advertisement
টাইট বা আঁটসাঁট পোশাক গরমে একেবারেই অস্বস্তিকর। ঢিলেঢালা পোশাক শরীরের সঙ্গে লেগে থাকে না, ফলে বাতাস চলাচল সহজ হয় এবং ঘাম কম জমে। কুর্তা, ঢিলেঢালা টপস, পালাজ্জো বা লুজ ফিট জামা এসব গরমে খুবই আরামদায়ক।
আরও পড়ুন: ওয়াটার থেরাপিতে লুকিয়ে মালাইকার সৌন্দর্যের রহস্য প্রাকৃতিকভাবে চুল কালো রাখার ঘরোয়া টিপস গরমে ত্বক নষ্ট? মানুন সহজ ৮ নিয়ম ঘাম শোষণক্ষম কাপড় বেছে নিনগরমে ঘাম হওয়া স্বাভাবিক। তাই এমন কাপড় পরা জরুরি, যা ঘাম শোষণ করতে পারে। সিনথেটিক বা পলিয়েস্টার কাপড় ঘাম আটকে রাখে, ফলে অস্বস্তি বাড়ে। তাই যতটা সম্ভব প্রাকৃতিক ফাইবারের পোশাক বেছে নেওয়া ভালো।
স্তর কম রাখুনঅনেকেই ফ্যাশনের জন্য একাধিক লেয়ার বা স্তরের পোশাক পরেন। কিন্তু গরমে এটি শরীরের তাপ আটকে রাখে। তাই গরমে যত কম স্তরের পোশাক পরবেন, তত আরাম পাবেন।
আরামদায়ক জুতাশুধু পোশাক নয়, জুতাও গরমে স্বস্তির জন্য গুরুত্বপূর্ণ। বন্ধ জুতা বা ভারী স্নিকার্সে পা ঘেমে যায়। স্যান্ডেল, চপ্পল বা খোলা জুতা গরমে বেশি আরাম দেয়।
Advertisement
গরমে আরাম পেতে শুধু দামী বা স্টাইলিশ পোশাক নয়, বরং সঠিক কাপড়, সঠিক রঙ এবং সঠিক ডিজাইনই বেশি গুরুত্বপূর্ণ। একটু সচেতনভাবে পোশাক বেছে নিলেই তীব্র গরমেও আপনি থাকতে পারেন অনেকটাই স্বস্তিতে। ফ্যাশন তখনই সুন্দর, যখন তা আপনাকে আরাম দেয়। এই গরমে তাই স্টাইলের সঙ্গে আরামকেও দিন সমান গুরুত্ব।
তথ্যসূত্র: ভেরি ওয়েল হেলথ, টাইমস অফ ইন্ডিয়া ও অন্যান্য
জেএস/