খেলাধুলা

সদ্যজাত সন্তানের হাসি দেখেই দলকে জেতান কোরিয়ান গোলরক্ষক

দক্ষিণ কোরিয়া ও মেক্সিকো দুই দেশের মধ্যে সময়ের ব্যবধান ১৫ ঘণ্টার। দক্ষিণ কোরিয়ার গোল রক্ষক কিম সিউং-গিউ সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানকে কেবলমাত্র ভিডিও কলের মাধ্যমেই দেখতে পেরেছেন। তার স্ত্রীর সন্তান জন্মদানের একদিন আগেই দেশ ত্যাগ করে মেক্সিকোতে পাড়ি জমায় দক্ষিণ কোরিয়া।

Advertisement

স্ত্রীকে মুমূর্ষু অবস্থায় রেখে চলে আসাতে নিজের কাছেই নিজেকে অপরাধী ভেবেছিলেন কিম। তবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দলের জয়ে দারুণ কিছু সেভ করায় সব কষ্ট যেন মুহূর্তেই বিলীন হয়ে গেছে তার৷ কিমের এই দারুণ পারফরম্যান্সের পেছনে ছিল তার সন্তানের সামান্য একটু হাসি।

পিতৃত্বের সাধ এমনই হয় বোধহয়। সন্তানের একটু হাসিও কতটা মানসিকভাবে শক্ত করে তুলে তা কিমকে দেখে সবার বোঝা উচিত।

ম্যাচ শেষে কিম বলেন, ‘আমি তাকে সবসময় ঘুমাতেই দেখেছি; কিন্তু সে আজকে আমার সঙ্গে চোখে চোখ রেখে সামান্য হেসেছে। এটুকু জিনিসই আমাকে আলাদাভাবে আত্মবিশ্বাস জুগিয়েছে।’

Advertisement

চেকিয়ার বিপক্ষে ম্যাচ জিতে এই গোলরক্ষক আরো বলেন, ‘আমরা জানতাম প্রথম ম্যাচের গুরুত্ব। প্রথম গোল খেয়েও আমরা যেভাবে জিতেছি তাতে আমরা বেশ খুশি।’

আরআর/আইএইচএস