সারাদেশে ৫ লাখ ৫৩ হাজার ৭০৭টি বিভিন্ন ফলদ বৃক্ষের চারা রোপণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টায় শায়খ আহমাদুল্লাহ ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
Advertisement
শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘সারাদেশে আমাদের বিতরণকৃত অসংখ্য গাছ নুয়ে পড়ছে ফলের ভারে। এ দৃশ্য বড় আনন্দের।’
তিনি লিখেছেন, ‘এ যাবৎ আস-সুন্নাহ ফাউন্ডেশন সারাদেশে ৫ লাখ ৫৩ হাজার ৭০৭টি বিভিন্ন ফলদ বৃক্ষের চারা রোপণ করেছে।’
আরও পড়ুনউপহার পৌঁছে দিতে গিয়ে থমকে যেতে হয়সংগঠনটি বিভিন্ন সময়ে অসহায় মানুষদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এর আগে বন্যাপ্রবণ ২৬টি জেলায় ১৫০০টি মেঝে পাকা টিনের ঘর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
Advertisement
তার এমন পোস্টে অসংখ্য কমেন্টস লক্ষ্য করা যায়। বাপ্পি ইসলাম নামের একজন মন্তব্য করেছেন, ‘ফলের ভারে নুয়ে পড়া গাছগুলো যেন ফাউন্ডেশনের নিরলস প্রচেষ্টারই প্রতিফলন। এমন দৃশ্য দেখে মন জুড়িয়ে যায়। আল্লাহ আপনাদের এই নেক কাজ কবুল করুন।’
এসইউ