জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুক্রবার (১৭ এপ্রিল) শুরু হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
Advertisement
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
রিজভী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে যারা প্রার্থী হতে চান, তাদের অনেকে এরই মধ্যে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে দলের মনোনয়ন বোর্ড শুক্রবার বিকেল ৩টায় সাক্ষাৎকার নেবে।
তিনি জানান, মনোনয়ন বোর্ডের সাক্ষাৎ গ্রহণে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসময় দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
Advertisement
রিজভী বলেন, শনিবার (১৭ এপ্রিল) একই সময়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। যারা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন, তাদের সাক্ষাৎকার নেওয়া হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের তথ্য অনুযায়ী, শুক্রবার রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের এবং শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
কেএইচ/একিউএফ
Advertisement