আইন-আদালত

সুপ্রিম কোর্টের হলফনামা শাখা শনিবার খোলা রাখতে আইনজীবীদের আবেদন

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের হলফনামা শাখা প্রতি শনিবার খোলা রাখতে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আইনজীবীদের পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, দিন দিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রতি কর্মদিবসে হলফনামা শাখায় দীর্ঘ সারি থাকে। মামলার একটি হলফনামা করতে প্রায় সারাদিন লেগে যায়। যার ফলে আইনজীবীরা সময়মতো মামলা জমা দিতে পারছেন না। এতে বিচারপ্রার্থীরা যথাসময়ে ন্যায়বিচার পাচ্ছেন না। তাই প্রতি শনিবার উভয় বিভাগের হলফনামা শাখা খোলা রাখলে আইনজীবীরা উপকৃত হবেন এবং সেই সঙ্গে শাখায় চাপও কম সৃষ্টি হবে।

এসব সমস্যার কথা বিবেচনা করে প্রতি শনিবার হলফনামা শাখা খোলা রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানান আইনজীবীরা।

Advertisement

আবেদনে জানানো হয়, আগে প্রতি শনিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের হলফনামা শাখা খোলা ছিল।

এফএইচ/একিউএফ