জাতীয়

চট্টগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে পুকুরে ডুবে সাফওয়ান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত সাফওয়ান প্রবাসী হাফেজ মোহাম্মদ সাইফ উদ্দিনের ছেলে। সাইফ উদ্দিনের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সবচেয়ে ছোট সাফওয়ান।

আরও পড়ুনহাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু থানা থেকেই জনগণের কাঙ্ক্ষিত আইনি সেবা নিশ্চিত করতে হবে 

স্থানীয় সমাজকর্মী মোহাম্মদ জামশেদ জানান, দুপুর ১২টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে ঘরের পেছনের পুকুরে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বিষয়টি টের পান।

Advertisement

পরে শিশুটির মা তাকে উদ্ধার করে দ্রুত নাজিরহাট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমআরএএইচ/কেএসআর