জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছিলেন ২০২১ সালে। ঠিক পাঁচ বছর পর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। বুধবার ফেসবুক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।
Advertisement
২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি খেলা রুবেল হোসেনের হাত ধরে অনেক সাফল্য এসেছে বাংলাদেশ ক্রিকেটে। যার অধিকাংশই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অধীনে।
এ কারণে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া রুবেলকে নিয়ে স্মৃতিচারণ করলেন তার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জানালেন শুভ কামনা। নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে মাশরাফি রুবেলের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশন লেখেন-
‘এই ছবিটার মতোই আনন্দময় অনেক সময় কেটেছে তোর সঙ্গে। অ্যাডিলেডে তোর সেই দুটি ডেলিভারি যেমন গোটা দেশকে ভাসিয়েছিল উচ্ছ্বাসের জোয়ারে, তেমনি আরো নানা সময়ে তোর হাত ধরে এসেছে দেশের ক্রিকেটের কিছু স্মরণীয় কিছু সাফল্য।’
Advertisement
‘তোর সঙ্গে মাঠের ভেতরে ও বাইরে কত স্মৃতি! আশা করি, তোর জীবনের নতুন অধ্যায় আরো সুন্দর হবে এবং নতুন আঙিনায় আরো সাফল্য তোর সঙ্গী হবে।’
শুধু মাশরাফিই নয়, রুবেলকে শুভকামনা জানিয়েছেন মুশফিকুর রহিমও। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে বাংলাদেশকে জয় এনে দেওয়া সেই ডেলিভারির পর উল্লাসের ছবি পোস্ট করে মুশফিক লিখেছেন, ‘এই দিনটি সকল বাংলাদেশির স্মৃতিতে চিরকাল অম্লান হয়ে থাকবে। আগামীর দিনগুলোর জন্য রইল শুভকামনা রুবেল।’
আইএইচএস/
Advertisement