রাজধানীর পল্টন থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ব্লক রেইড পরিচালনা করে সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
Advertisement
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এদিন বিকেল সাড়ে ৪টার দিকে গোয়েন্দা মতিঝিল বিভাগের জোনাল টিম পল্টন থানা এলাকার দৈনিক বাংলা মোড় এলাকায় ব্লক রেইড পরিচালনা করে সাতজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— জসিম উদ্দিন (১৯), মো. ইব্রাহিম (২১), মো. সোহাগ (২৬), তালহা ইসলাম রিদান (২০), মো. ডালিম (২৭), মো. ইয়ামিন (৩২) ও মো. ইউসুফ (২০)।
এন এম নাসিরুদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে দুজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
Advertisement
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কেআর/কেএএ