রাজধানীর মোহাম্মদপুরে আসাদুল হক ওরফে লম্বু আসাদুল (২৮) নামে এক যুবককে হত্যার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে চারজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।
Advertisement
আটক ব্যক্তিরা হলেন সাবেক ৩৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা আক্তার, মুন্না, আরিফ ও বকুল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
গত ১৫ এপ্রিল দিনগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের সাদেক খানের ইটখোলা এলাকায় ছুরিকাঘাতে আসাদুল হক ওরফে লম্বু আসাদুলকে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত আসাদুল হক ওরফে লম্বু আসাদুলের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চারটি মামলা ছিল। তিনি এর আগে চারবার গ্রেপ্তার হয়েছিলেন।
পুলিশ জানায়, মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার তিনরাস্তা থেকে হাজারীবাগ যাওয়ার পথে সাদেক খানের ইটখোলা এলাকায় রক্তাক্ত অবস্থায় আসাদুলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
Advertisement
আসাদুল মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। বাবার নাম জলিল সরদার।
এর আগে গত ১২ এপ্রিল মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে এলেক্স ইমন গ্রুপের মূল হোতা ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়।
টিটি/কেএএ/
Advertisement