আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তির খুব কাছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সমঝোতা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরান প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরসহ বেশিরভাগ শর্তে রাজি হয়েছে এবং তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না—এমন প্রতিশ্রুতিও দিয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে আলোচনায় থাকা চুক্তিটি ২০ বছরেরও বেশি সময়ের জন্য কার্যকর হতে পারে।

ট্রাম্পের দেওয়া অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলোর মধ্যে রয়েছে:

Advertisement

ইসলামাবাদে চুক্তি স্বাক্ষর হলে তিনি নিজে পাকিস্তান সফরে যেতে পারেন। ২২ এপ্রিল শেষ হতে চলা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রয়োজন না-ও হতে পারে, কারণ তার আগেই চুক্তি হতে পারে। আগামী সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরানের পরবর্তী বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। চুক্তি না হলে ফের যুদ্ধ শুরু হতে পারে। হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ‘কার্যকরভাবে চলছে।

ট্রাম্প বলেন, সমঝোতার সম্ভাবনা খুব ভালো দেখাচ্ছে এবং দ্রুতই একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে।

সূত্র: আল-জাজিরাকেএএ/