দেশজুড়ে

কিশোরগঞ্জে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন

কিশোরগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ‘মেডিকেল বর্জ ব্যবস্থাপনা প্রকল্প’-এর উদ্বোধন করা হয়েছে।

Advertisement

রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকেলে সদর উপজেলার নতুন জেলখানা রোড এলাকায় এ প্রকল্পের উদ্বোধন করা হয়।

প্রকল্পটির উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক কর্নেল (অব.) ডা. জেহাদ খান, পরিচালক রিয়াদ আহমেদ তুষার, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও হয়বতনগর ইউএল কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক প্রমুখ।

Advertisement

উদ্বোধন শেষে শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় আলোচনা ও উপস্থাপনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মেডিকেল বর্জ ব্যবস্থাপনা বিষয়ক একটি ডকুমেন্টারি উপস্থাপন করেন মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নুরুন্নাহার আফরিন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মাজহারুল ইসলাম বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এ প্রকল্পের পরিধি আরও সম্প্রসারিত হবে।

এসকে রাসেল/এসআর/এএসএম

Advertisement