লাইফস্টাইল

শসার সঙ্গে যেসব খাবার এড়িয়ে চলবেন

ডায়েট মেনে চলা বা শরীর ঠান্ডা রাখতে অনেকেই নিয়মিত শসা খান। এটি একটি শীতল ও পুষ্টিকর সবজি। শসায় প্রচুর পরিমাণে পানি থাকে, যা শরীরকে হাইড্রেট রাখে এবং গরমে আরাম দেয়। এছাড়া এতে রয়েছে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন এ, বি, সি ও কে, যা শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Advertisement

তবে শসার এত উপকারিতা থাকা সত্ত্বেও ভুলভাবে বা কিছু নির্দিষ্ট খাবারের সঙ্গে খেলে এটি উল্টো শরীরের জন্য সমস্যা তৈরি করতে পারে। তাই শসা খাওয়ার সঠিক নিয়ম জানা জরুরি।

শসার সঙ্গে টক ফল খাওয়া উচিত নয়

শসার সঙ্গে কমলা, লেবু বা আঙুরের মতো টক ফল খাওয়া ঠিক নয়। এই ধরনের ফল দ্রুত হজম হয়, কিন্তু শসা হজম হতে তুলনামূলক বেশি সময় নেয়। ফলে দুই ধরনের খাবার একসঙ্গে খেলে পেটে ফারমেন্টেশন হতে পারে।এর ফলে গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁপা বা বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই শসা ও টক ফল একসঙ্গে খাওয়া এড়িয়ে চলাই ভালো।

যেসব ফলের সঙ্গে শসা খেলে সমস্যা

কলা, তরমুজ ও আমের মতো ফলের সঙ্গে শসা খাওয়াও ঠিক নয়। শসা ও কলা দুটোই ঠান্ডা প্রকৃতির খাবার। একসঙ্গে খেলে অনেকের ক্ষেত্রে ঠান্ডা লাগা, সর্দি বা শ্লেষ্মা তৈরির প্রবণতা বাড়তে পারে।এছাড়া এসব ফলের সঙ্গে শসা খেলে হজমে সমস্যা বা অস্বস্তিও হতে পারে। তাই এগুলো আলাদা সময় খাওয়াই ভালো।

Advertisement

দুগ্ধজাত খাবারের সঙ্গে খেলে

দুধ বা দইয়ের মতো দুগ্ধজাত খাবারের সঙ্গে শসা খেলে অনেকের হজমের সমস্যা হতে পারে। বিশেষ করে যাদের হজমশক্তি একটু দুর্বল, তাদের ক্ষেত্রে পেটে ব্যথা, অস্বস্তি বা গ্যাসের সমস্যা দেখা দিতে পারে।

রাতে বেশি শসা খাওয়া ঠিক নয়

শসায় প্রচুর পানি থাকে, যা শরীরের জন্য উপকারী হলেও রাতে বেশি খেলে সমস্যা হতে পারে। রাতে আমাদের হজম প্রক্রিয়া কিছুটা ধীর হয়ে যায়।

এই সময় বেশি শসা খেলে গ্যাস, পেট ফাঁপা বা অস্বস্তির মতো সমস্যা দেখা দিতে পারে। তাই বিকেল বা সন্ধ্যার দিকে শসা খাওয়াই সবচেয়ে ভালো।

অতিরিক্ত শসা খাওয়া এড়িয়ে চলুন

শসা যতই স্বাস্থ্যকর হোক, অতিরিক্ত খাওয়া কখনোই ভালো নয়। এতে শরীরে জলের ভারসাম্য নষ্ট হতে পারে। অনেকের ক্ষেত্রে অতিরিক্ত শসা খেলে মাথা ঘোরা বা দুর্বল লাগার মতো সমস্যাও দেখা দিতে পারে।তাই প্রতিদিন পরিমিত পরিমাণে শসা খাওয়াই সবচেয়ে নিরাপদ ও উপকারী।

Advertisement

সঠিকভাবে শসা খাওয়ার উপায়

শসা থেকে পুরো উপকার পেতে হলে এটি সহজভাবে খাওয়াই ভালো। অতিরিক্ত মশলা বা ভারী খাবারের সঙ্গে না খেয়ে আলাদাভাবে খাওয়া উচিত। এতে হজম ভালো হয় এবং শরীরও উপকৃত হয়। শসা যতটা সম্ভব আলাদা করে খাওয়াই ভালো। চাইলে সামান্য লবণ দিয়ে খেতে পারেন।

শসা একটি অত্যন্ত উপকারী ও পুষ্টিকর খাবার। তবে সঠিক নিয়ম না মেনে খেলে এর উপকারিতা কমে গিয়ে উল্টা সমস্যা তৈরি হতে পারে। তাই কিছু খাবারের সঙ্গে শসা খাওয়া এড়িয়ে চলা জরুরি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ওয়েব এমডি

আরও পড়ুন: রাতে যে ফলের রস পান করলে সকালে গলায় আরাম পাবেন রাতে ভালো ঘুমের জন্য পান করুন ভেষজ চা 

এসএকেওয়াই