লাইফস্টাইল

গরমে প্রাণ জুড়াতে তৈরি করুন ফ্রুট রায়তা

প্রখর রোদ আর আর্দ্র আবহাওয়ায় শরীরকে ঠান্ডা ও সতেজ রাখা অনেক সময়ই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এ সময় ভারী খাবারের পরিবর্তে হালকা, পুষ্টিকর ও সহজপাচ্য খাবার খাওয়াই সবচেয়ে ভালো। এমনই একটি আদর্শ গ্রীষ্মকালীন খাবার হলো ফ্রুট রায়তা। দইয়ের শীতলতা আর তাজা ফলের ভিটামিন একসঙ্গে মিলে এটি শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে এবং তাৎক্ষণিক শক্তি জোগায়। এই গরমে হালকা ও পুষ্টিকর কিছুর খোঁজে থাকেন, তাহলে এই ফ্রুট রায়তার রেসিপিটি ট্রাই করতে পারেন। আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে ফ্রুট রায়তা তৈরি করবেন-

Advertisement

উপকরণ মিষ্টি দই বা টক দই ২ কাপ আপেল, কলা,আঙুর, ডালিম, আম মিহি করে কাটা ফল ১ কাপ চিনি বা মধু ১-২ চা চামচ বিট লবণ এক চিমটি চাট মসলা আধা চা চামচ পুদিনা পাতা ও ডালিম সাজানোর জন্য প্রস্তুত প্রণালি

একটি বড় বাটিতে ঘন দই নিয়ে ভালোভাবে হুইস্ক বা কাঁটাচামচ দিয়ে ফেটিয়ে নিন যতক্ষণ না এটি একদম মসৃণ, নরম ও ক্রিমি হয়ে আসে। এতে কোনো দানা বা গাঁট না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর ফেটানো দইয়ের মধ্যে পরিমাণমতো চিনি বা মধু যোগ করুন। এরপর সামান্য বিট লবণ ও চাট মসলা দিন, এবার আপেল, কলা, আঙুর, ডালিম বা যেকোনো মৌসুমি ফল ছোট ছোট করে কেটে দইয়ের মিশ্রণে আলতোভাবে মিশিয়ে নিন যাতে ফলগুলো ভেঙে না যায়। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে রায়তাটি ফ্রিজে অন্তত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা রেখে ঠান্ডা হতে দিন। পরিবেশনের আগে ওপর থেকে কিছু তাজা পুদিনা পাতা ছড়িয়ে দিন এবং ডালিমের দানা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

টিপস:

ফলগুলো ছোট ও সমান আকারে কেটে নিন, এতে খেতে সহজ হয় এবং দেখতে সুন্দর লাগে।টক দই ব্যবহার করলে চিনির পরিমাণ সামান্য বাড়াতে পারেন।ফল আগে থেকে না মিশিয়ে খেতে দেওয়ার ঠিক আগে ফল মেশালে ফলের টেক্সচার ও তাজা স্বাদ ঠিক থাকে, নাহলে পানি বের হয়ে যেতে পারে।

টকহীন দই ব্যবহার করলে রায়তার স্বাদ অনেক ভালো হয়। পুরোনো বা বেশি টক দই ব্যবহার না করাই ভালো।ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

Advertisement

আরও পড়ুন:মেঘলা বিকেলে চায়ের সঙ্গী পাকোড়া, এক নজরে ৩ রেসিপি ১০ মিনিটে তৈরি করুন মুখরোচক চিলি চিজ টোস্ট 

এসএকেওয়াই