‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন হতে যাচ্ছে সোমবার (২০ এপ্রিল)। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল পৌঁনে ১২টায় বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমের উদ্বোধন করবেন।
Advertisement
রোববার (১৯ এপ্রিল) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার 'ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী গত ১০ মার্চ এ কার্যক্রমের পরীক্ষামূলক (পাইলটিং) পর্যায়ের সূচনা করেছিলেন। নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নে এই কার্যক্রমটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে সর্বমহলে প্রশংসিত হচ্ছে বলে জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
Advertisement
সোমবারের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবু ইউছুফ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতীকী হিসেবে ১০ জন নারী পরিবার প্রধানের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেবেন। এছাড়াও তিনি ল্যাপটপের বোতাম চেপে জিটুপি পদ্ধতিতে বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের ৯১১ জন উপকারভোগীকে ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্তি করবেন।
আরএমএম/জেএইচ
Advertisement