ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই আলোচনার জন্য সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাবেন মার্কিন প্রতিনিধিরা।
Advertisement
রোববার (১৯ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই তথ্য জানান।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কারা এই বৈঠকে অংশ নেবেন, তা স্পষ্ট করেননি তিনি। প্রথম দফার আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে নতুন করে এই বৈঠকের বিষয়ে হোয়াইট হাউজ বা ভাইস প্রেসিডেন্টের কার্যালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
একই পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, গতকাল হরমুজ প্রণালিতে গুলি চালিয়ে ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ইরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তি মেনে না নিলে দেশটির বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।
Advertisement
সূত্র: আল-জাজিরা
এসএএইচ