হামের প্রকোপ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে কুমিল্লায়। গত ২৪ ঘণ্টায় জেলায় ৫০ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে জনমনে শঙ্কা বাড়িয়েছে।
Advertisement
রোববার রাতে জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা সারোয়ার আকবর এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত একদিনে নতুন করে ৫০ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এ সময়ের মধ্যে হাম উপসর্গ নিয়ে আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। নতুন রোগী শনাক্তের সংখ্যা বাড়লেও চিকিৎসা সেবার মাধ্যমে অনেক রোগী সুস্থ হয়ে উঠছেন।
২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত ৭৫৭ জনকে সন্দেহজনক হাম রোগী চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ২৮ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। একই সময়ে হাম সন্দেহে মোট ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।
Advertisement
এছাড়া এ সময়ের মধ্যে ৪২১ জন রোগীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের ৩১০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বাকি ১১১ জন চিকিৎসাধীন বলে জানানো হয় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে।
নিহত শিশু মো. হোসাইন (১০ মাস) কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা। গত ১৪ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ১৭ এপ্রিল রাতে তার মৃত্যু হয়।
জাহিদ পাটোয়ারী/এমআরএম
Advertisement