জাতীয়

চট্টগ্রাম বন্দরে দুই জাহাজ থেকে খালাস হচ্ছে ৬৮ হাজার টন জ্বালানি

চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে দুটি জাহাজ থেকে প্রায় ৬৮ হাজার মেট্রিক টন ডিজেল খালাস করা হচ্ছে। সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে জ্বালানি খালাসের এ কার্যক্রম শুরু হয়।

Advertisement

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের জনসংযোগ শাখার সহকারী মহাব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, প্রায় ৩৫ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে এমটি ওকাত্রি এবং ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে এমটি কেইপ বনি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বর্তমানে জাহাজ দুটি থেকে জ্বালানি খালাস করা হচ্ছে।

তিনি আরও জানান, এর বাইরে আরও তিনটি জাহাজ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে। এর মধ্যে এমটি লিয়েন সং হু প্রায় ৪১ হাজার মেট্রিক টন ডিজেল, এমটি প্যাসিফিক ইনডিগো ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল এবং এমটি নেইভ সিয়েলো ২৭ হাজার মেট্রিক টন অকটেন নিয়ে অপেক্ষায় রয়েছে।

চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্টরা বলছেন, এসব জ্বালানি খালাসের পর দেশের বিভিন্ন ডিপোতে সরবরাহ করা হবে। এতে জাতীয় পর্যায়ে জ্বালানি মজুত আরও শক্তিশালী হবে এবং চাহিদা পূরণে সহায়ক হবে।

Advertisement

এমআরএএইচ/এমকেআর