মিরপুরে দুই ওয়ানডের পর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ এখন ১-১ সমতায়। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে।
Advertisement
এই ম্যাচের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল থেকে কেউ বাদ না পড়লেও যুক্ত হয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে তৃতীয় ওয়ানডেও বেলা ১১টা থেকে শুরু হবে। এরপর একই মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেও মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজ সন্ধ্যা ৬টায় শুরুর কথা থাকলেও পরিবর্তিত সূচিতে তা বিকেল ৩টা করা হয়।
শেষ ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াডমেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা, তানজিম হাসান সাকিব।
Advertisement
এসকেডি/এমএমআর