ঠাকুরগাঁওয়ে একটি পোলট্রি ফার্মে বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। বিষ প্রয়োগের কারণে ওই ফার্মের তিন হাজার বয়লার মুরগির মৃত্যু হয়েছে। এতে ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ফার্ম কর্তৃপক্ষ।
Advertisement
সোমবার (২০ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট খেকিডাঙ্গা গ্রামে আবু সাঈদ পোলট্রি ফার্মে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত তোফাজ্জল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট গ্রামের প্রয়াত আবুল কাসেমের ছেলে ও তোফাজ্জলের স্ত্রী মর্জিনা বেগম।
পোলট্রি ফার্মের মালিক আবু সাঈদ বলেন, ভেলারহাট খেকিডাঙ্গা গ্রামের বাসিন্দা আমির হোসেনের কাছ থেকে বয়লার মুরগি করার জন্য তিন বছরের জন্য তার তিনটি শেড ভাড়া নেওয়া হয়। তিনটি শেডে সাড়ে ৭ হাজার বয়লার মুরগি পালন করা হচ্ছিল। কিন্তু সোমবার সকালে প্রতিবেশী তোফাজ্জল ইসলাম ও তার স্ত্রী মর্জিনা বেগম আমার খামারে প্রবেশ করে এবং পুরো খামারে কীটনাশক বিষ প্রয়োগ করে। বিষ প্রয়োগের কারণে খামারে থাকা তিন হাজার মুরগির মৃত্য হয়। এতে করে ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
Advertisement
আবু সাঈদ বলেন, প্রতিবেশী তোফাজ্জল ইসলাম ও তার স্ত্রী মর্জিনার সঙ্গে আমার কোনো ধরনের শত্রুতা নেই। তারা কেনো আমার এই ক্ষতি করলো আমি বুঝে উঠতে পারছি না। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, সকালের দিকে তোফাজ্জল ইসলাম ও তার স্ত্রী মর্জিনার মিলে আবু সাঈদের পোলট্রি ফার্মে কীটনাশক বিষ প্রয়োগ করার সময় তাদের দেখতে পাই। আমাকে দেখা মাত্রই তোফাজ্জল ইসলাম ও তার স্ত্রী মর্জিনার দ্রুতই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযুক্ত তোফাজ্জল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. বদিউজ্জামান বলেন, পোলট্রি ফার্মে বিষ প্রয়োগে মুরগি মরে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
তানভীর হাসান তানু/এনএইচআর/জেআইএম