অর্থনীতি

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আইবিসিসিআইয়ের প্রশংসায় ভার্মা

বাংলাদেশ ও ভারতের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব সুদৃঢ় করার ক্ষেত্রে আইবিসিসিআইয়ের ভূমিকার প্রশংসা করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

Advertisement

সম্প্রতি ভারতীয় হাইকমিশনে ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) নবনিযুক্ত পরিচালকরা হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে যান। সে সময় এ প্রশংসা করেন তিনি।

এই দুই দেশের ভৌগোলিক নৈকট্যকে বাস্তব অর্থনৈতিক সুযোগে রূপান্তরিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন ভারতীয় হাইকমিশনার। তিনি বাণিজ্যিক সম্পর্ককে বৃহত্তর অর্থনৈতিক অংশীদারত্ব, বিনিয়োগ ও ভ্যালু চেইন ইন্টিগ্রেশনে রূপান্তরিত করে একটি ভবিষ্যৎমুখী অর্থনৈতিক সম্পৃক্ততা গড়ে তোলার জন্য আইবিসিসিআইয়ের প্রতি আহ্বান জানান।

হাইকমিশনার তাৎপর্য সহকারে উল্লেখ করেন, এই অঞ্চলের দুটি বৃহত্তম অর্থনীতি ও সংযুক্তি বিনির্মাণের ওপর গুরুত্বারোপকারী ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশ আঞ্চলিক অর্থনৈতিক একীকরণে নেতৃত্ব প্রদান করা এবং স্থিতিশীল ও ভবিষ্যৎ-উপযোগী সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার ক্ষেত্রে অনন্য অবস্থানে রয়েছে।

Advertisement

আইবিসিসিআই প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পৃক্ততার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন হাইকমিশনার, যার মধ্যে ভারতীয় রুপিতে বাণিজ্য নিষ্পত্তির জন্য নবপ্রবর্তিত প্রক্রিয়াসমূহ এবং অধিকতর দক্ষ আন্তঃসীমান্ত বাণিজ্য সহজতর করার ক্ষেত্রে প্রধান স্থলবন্দরগুলোতে চলমান অবকাঠামোগত উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে।

সভায় সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন এবং ভারত-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারত্বকে পরবর্তী স্তরে উন্নীত করার লক্ষ্যে যৌথ অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করা হয়।

বিএ

Advertisement