খেলাধুলা

ম্যানসিটির কাছে হার, আবারও কি তীরে এসে তরি ডোবাবে আর্সেনাল?

ম্যানচেস্টার সিটির মাঠে গিয়ে আর্সেনালের ২-১ গোলের হারে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে নাটকীয় মোড় নিয়েছে। সে সঙ্গে আবারও আলোচনায় এসেছে আর্সেনালের শেষ মুহূর্তে ভেঙে পড়ার গল্প। ম্যানসিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে হারের পর শিরোপা জয়ের দৌড়ে দারুণভাবে চাপে পড়ে গেছে আর্সেনাল। যা অতীতে তাদের ‘টাইটেল রেস ধস’-এর আরও কিছু স্মৃতি নতুন করে মনে করিয়ে দিচ্ছে।

Advertisement

রোববার ইত্তিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সিটির জয় আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে মাত্র তিনে। আবার ম্যানসিটি একটি ম্যাচও কম খেলেছে। এখন যদি পেপ গার্দিওলার দল মাঝ সপ্তাহে বার্নলির বিপক্ষে তাদের হাতে থাকা ম্যাচটি জিতে নেয়, তাহলে গোল ব্যবধানে আর্সেনালকে টপকে শীর্ষে উঠে যাবে তারাই।

অথচ এক মাস আগেও দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন- এভারটনকে হারিয়ে আর্সেনাল তখন শিরোপা প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির চেয়ে এগিয়ে ছিল ১০ পয়েন্ট। শিরোপা জয়ও তখন ছিল তাদের জন্য সময়ের ব্যাপার মাত্র।

১৪ মার্চের হিসাব অনুযায়ী, মিকেল আর্তেতার দলটির শিরোপা জয়ের সম্ভাবনা ছিল ৯৭.৬ শতাংশ। কিন্তু টানা দুই ম্যাচে ২-১ ব্যবধানে হার- একটি বোর্নমাউথের বিপক্ষে এবং অন্যটি ম্যানচেস্টার সিটির কাছে- পরিস্থিতি পুরো বদলে দিয়েছে। এখন তারা টানা চতুর্থ মৌসুমের মতো লিগে দ্বিতীয় স্থানে (রানার্স-আপ) থেকে যাওয়ার শঙ্কা তেরি হয়েছে। অথচ, এবার গানাররা সমর্থকরা ভেবেছিল, মিকেল আর্তেতার হাত ধরে ২২ বছরের শিরোপা খরা ভাকাটাবে তারা।

Advertisement

যদিও লিগে এখনো পাঁচটি ম্যাচ বাকি এবং ম্যানসিটির সূচিও তুলনামূলক কঠিন, তবুও আর্সেনাল সমর্থকদের উদ্বেগের বড় কারণ হলো- এই দলটির অতীতেও চাপের মুখে ভেঙে পড়ার নজির রয়েছে।

এর সবচেয়ে বড় উদাহরণ ২০২২-২৩ মৌসুম। ১ এপ্রিল ২০২৩-এ লিডস ইউনাইটেডকে ৪-১ ব্যবধানে হারানোর পর মনে হচ্ছিল, আর্সেনালই শিরোপা জিততে যাচ্ছে। ‘ইনভিন্সিবলস’ মৌসুম ২০০৩-০৪-এর পর এটিই হতে পারত তাদের প্রথম লিগ শিরোপা। ফেব্রুয়ারিতে সিটির কাছে ৩-১ ব্যবধানে হারার পর তারা টানা সাতটি ম্যাচ জিতে টেবিলের শীর্ষে ৮ পয়েন্টে এগিয়ে ছিল।

কিন্তু এরপরই শুরু হয় পতন। ৯ এপ্রিল অ্যানফিল্ডে ২-০ গোলে এগিয়ে থেকেও লিভারপুলের সঙ্গে বিপক্ষে ড্র করে আর্সেনাল। সেটিই ছিল টানা তিনটি ড্রয়ের শুরু- ওয়েস্ট হ্যাম ও তলানির দল সাউদাম্পটনের সঙ্গেও তারা পয়েন্ট হারায়। এরপর ২৬ এপ্রিল ইত্তিহাদে ম্যানসিটির কাছে ৪-১ ব্যবধানে বড় পরাজয় কার্যত তাদের শিরোপার স্বপ্ন শেষ করে দেয়।

সেই ম্যাচের পর আর্তেতা বলেছিলেন, ‘আমরা ভালো দলের কাছে হেরেছি। তারা অসাধারণ ছিল। যখন প্রতিপক্ষ এত ভালো খেলে, তখন সেই পর্যায়ে পৌঁছানো খুব কঠিন হয়ে যায়। আমরা তাদের ধারেকাছেও ছিলাম না। তারা আমাদের শাস্তি দিয়েছে, আরও বেশি দিতে পারত। তবে আমরা হাল ছাড়ছি না- এখনো পাঁচটি ম্যাচ বাকি, যে কোনো কিছু হতে পারে।’

Advertisement

তবে বাস্তবে আর ঘুরে দাঁড়াতে পারেনি আর্সেনাল। পুরো মৌসুমে ৩৮ ম্যাচের মধ্যে ৩০ ম্যাচে শীর্ষে থাকা দলটি শেষ পর্যন্ত সিটির চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে থেকে রানার্স-আপ হয়। বিশেষ করে গুরুত্বপূর্ণ ডিফেন্ডার উইলিয়াম সালিবার ইনজুরি তাদের পারফরম্যান্সে বড় প্রভাব ফেলে।

বর্তমান পরিস্থিতিও অনেকটা সেই গল্পের পুনরাবৃত্তির মতো। এক সময় যাদের শিরোপা জয় প্রায় নিশ্চিত মনে হচ্ছিল, সেই আর্সেনাল এখন আবারও চাপের মুখে। শেষ পাঁচ ম্যাচে তারা ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

আইএইচএস/