আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি আজই, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানে সই হতে যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

Advertisement

একই সঙ্গে এর আগে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ট্রাম্প যে তথ্য দিয়েছিলেন, সেটিও পুনর্ব্যক্ত করেন। সেখানে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এরই মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে রওয়ানা হয়েছে। প্রতিনিধি দলে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ অন্য কর্মকর্তারা, যারা এই আলোচনায় অংশ নেবেন।

তিনি আরও ইঙ্গিত দেন, পাকিস্তানে আজই (২০ এপ্রিল) ইরানের সঙ্গে ওই চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

সূত্র: আল-জাজিরা

Advertisement

এসএএইচ