হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
Advertisement
সোমবার (২০ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগরী মাদরাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি, সামাজিক ও ধর্মীয় শিক্ষার ভূমিকা এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সেই সঙ্গে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।
এসময় বাবুনগরী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী তার লেখা একটি বই আসিফ মাহমুদকে উপহার দেন।
Advertisement
সাক্ষাৎ শেষে আসিফ মাহমুদ সাংবাদিকদের জানান, তিনি ব্যক্তিগতভাবে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর কাছে দোয়া নিতে গিয়েছিলেন। তিনি বলেন, ‘হুজুর আমাদের জন্য দোয়া করেছেন। আমিও দোয়া চেয়েছি।
আসিফ মাহমুদ আরও জানান, দল থেকে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বলা হয়েছে। সেই ব্যাপারেও দোয়া নেওয়া তার সফরের উদ্দেশ্য ছিল।
এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মুখপাত্র বলেন, দলটিকে একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত করতে কাজ চলছে। নতুন ব্যক্তিদের সম্পৃক্ত করে দলকে আরও সুসংগঠিত করার চেষ্টা করা হচ্ছে।
এমআরএএইচ/একিউএফ
Advertisement