আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২০ এপ্রিল ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

ইরানের সঙ্গে চুক্তি আজই, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানে সই হতে যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

পাকিস্তানের পথে জেডি ভ্যান্স, এখনো সাড়া নেই ইরানেরইরানের সঙ্গে সংঘাত নিরসনে এবং সম্ভাব্য শান্তি আলোচনা ফের শুরু করতে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তানের পথে রয়েছে। তবে তেহরান জানিয়েছে, পরবর্তী দফার আলোচনার জন্য তাদের এখনো কোনো পরিকল্পনা নেই।

যুক্তরাজ্যের এলিট বাহিনীতে হঠাৎ পদত্যাগের হিড়িক, কারণ কী?যুক্তরাজ্যের সেনাবাহিনীতে এক নজিরবিহীন অস্থিরতা তৈরি হয়েছে। দেশটির সবচেয়ে এলিট বাহিনী হিসেবে পরিচিত ‘স্পেশাল এয়ার সার্ভিস’ বা এসএএস সদস্যরা গণহারে পদত্যাগ শুরু করেছেন। মানবাধিকার কর্মীদের দায়ের করা মামলার মাধ্যমে ‘উইচ হান্ট’ বা অহেতুক আইনি হয়রানির শিকার হওয়ার ভয়ে এসব সেনা স্বেচ্ছায় অবসর নিচ্ছেন বলে দাবি করেছে প্রভাবশালী সংবাদপত্র ‘দ্য টেলিগ্রাফ’।

Advertisement

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ইসলামাবাদে নিরাপত্তা জোরদারযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনা শুরু করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে।

মোদীর উদ্বোধনের ঠিক আগের দিনই রাজস্থানের তেল শোধনাগারে ভয়াবহ আগুনভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনের ঠিক একদিন আগে রাজস্থানের একটি তেল শোধনাগারসহ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার (২০ এপ্রিল) রাজস্থানের বালতোরার জেলায় অবস্থিত ওই শোধনাগারে এই দুর্ঘটনা ঘটে।

যুক্তরাজ্য/ ফিলিস্তিনপন্থিদের ওপর নজরদারিতে গোয়েন্দা ভাড়া ১২ বিশ্ববিদ্যালয়েরযুক্তরাজ্যের ১২টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর নজরদারি চালাতে একটি বেসরকারি গোয়েন্দা সংস্থাকে ভাড়া করেছে। আল-জাজিরা ইংলিশ এবং লিবার্টি ইনভেস্টিগেটসের এক যৌথ অনুসন্ধানে উঠে এসেছে, মূলত ফিলিস্তিনপন্থি আন্দোলনকারী এবং গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানানো ব্যক্তিদের লক্ষ্য করেই এই নজরদারি চালানো হয়েছে।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ চীনের স্যাটেলাইট যেভাবে বাড়াচ্ছে ইরানের যুদ্ধশক্তিমধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক সমীকরণ দ্রুত পরিবর্তন হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর পর থেকে ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে পর্দার আড়ালে থেকে বড় ভূমিকা পালন করছে চীনের উন্নত স্যাটেলাইট প্রযুক্তি। বিশ্লেষকদের মতে, সরাসরি অস্ত্র সহায়তার চেয়েও বেশি কাজে দিচ্ছে চীনের এই ‘মহাকাশভিত্তিক গোয়েন্দা তথ্য’।

Advertisement

মোগলরা ভারতের সবকিছু লুট করেছে, বিজেপির এই দাবি কি আদৌ সত্য?সমর্থক, সংসদ ও জাতির উদ্দেশে দেওয়া বিভিন্ন ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার দেশের শতাব্দীব্যাপী ‘দাসত্বের ইতিহাস’ তুলে ধরেন। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর তিনি বলেন, ১২০০ বছরের দাসত্বের মানসিকতা এখনো আমাদের তাড়া করে বেড়ায়।

‘বিদ্রোহীরা ব্যবহার করে’ বলে মিয়ানমারে স্যানিটারি প্যাড নিষিদ্ধ!মিয়ানমারে স্যানিটারি প্যাডসহ ঋতুস্রাবকালীন প্রয়োজনীয় পণ্য বিতরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সামরিক বাহিনী। তাদের দাবি, বিদ্রোহীরা এসব প্যাড আহত যোদ্ধাদের চিকিৎসার কাজে এবং জুতার ভেতরে ঘাম ও রক্ত শোষণের জন্য ব্যবহার করছে।

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারিশক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। এরপরেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, সোমবার উত্তর জাপানে ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে এবং তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উঁচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

ইউরেনিয়াম বিদেশে স্থানান্তর কখনোই আলোচনার অংশ ছিল না: ইরানসমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে স্থানান্তরের কোনো পরিকল্পনা বা আলোচনা কখনোই করেনি ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমেইল বাকাই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি।

কেএএ/জেআইএম