জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম-নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৩ জনের বিরুদ্ধে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমীর অবশিষ্ট জেরা আজ।
Advertisement
মঙ্গলবার (২১ এপ্রিল) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই জেরা হওয়ার কথা রয়েছে।
এদিন আসামির পক্ষে জেরা করবেন আইনজীবী আজিজুর রহমান দুলু। এরপর অন্যান্য আসামিদের পক্ষে জেরা করা হবে।
এর আগে ১৩ এপ্রিল দিনভর জেরায় বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দেন আব্দুল্লাহিল আমান আযমী।
Advertisement
মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ১৩ জন। এর মধ্যে গ্রেফতার হয়ে ঢাকার সেনানিবাসের সাব-জেলে রয়েছেন তিন সেনা কর্মকর্তা।
তারা হলেন- ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।
পলাতক ১০ আসামির পাঁচজনই ডিজিএফআইয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তারা হলেন- লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল (অব.) হামিদুল হক।
অন্যরা হলেন- শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) মখছুরুল হক।
Advertisement
গুমের এই মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি পেশ করেন বিগ্রেডিয়ার আব্দুল্লাহিল আমান আযমী। এর আগে পর পর টানা দুদিনের জবানবন্দি সম্পন্ন হয় গত ২ ফেব্রুয়ারি। গুমজীবনের প্রায় আট বছরের বীভৎস বর্ণনা ট্রাইব্যুনালে তুলে ধরেন তার জবানবন্দিতে।
গত বছরের ১৮ ডিসেম্বর শেখ হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ আমলে নেন ৮ অক্টোবর।
এফএইচ/এমআইএইচএস