এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। প্রতিটি পরীক্ষার দিন শেষে শিক্ষার্থীরা মানসিকভাবে ক্লান্ত থাকে এবং অভিভাবকরাও ফলাফল নিয়ে উদ্বিগ্ন থাকেন। তবে পরীক্ষার হল থেকে বের হওয়ার পর কিছু আচরণ আছে, যা না করাই ভালো। কারণ এই সময়ের ভুল আচরণ শিক্ষার্থীর আত্মবিশ্বাসে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং পরবর্তী পরীক্ষার প্রস্তুতিও ব্যাহত হতে পারে।
Advertisement
আসুন জেনে নেওযা যাক পরীক্ষার হল থেকে বেরিয়ে যা করবেন না
বের হতেই প্রশ্নপত্র নিয়ে জেরা করা ঠিক নয়অনেক অভিভাবকই পরীক্ষার হল থেকে বের হওয়া মাত্রই সন্তানের কাছে প্রশ্নপত্র নিয়ে বিস্তারিত জানতে চান-কোন প্রশ্নের কী উত্তর দিয়েছে, কোথায় ভুল হয়েছে ইত্যাদি। এই ধরনের জেরা শিক্ষার্থীর ওপর অপ্রয়োজনীয় চাপ তৈরি করে। পরীক্ষা শেষ হয়ে গেলে সেটি নিয়ে বেশি আলোচনা না করে বরং শিক্ষার্থীকে কিছুটা স্বস্তি দেওয়া উচিত। অতিরিক্ত প্রশ্ন করলে তার মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে, যা পরবর্তী পরীক্ষায় প্রভাব ফেলতে পারে।
ভুল নিয়ে অতিরিক্ত আলোচনা না করাঅনেক সময় শিক্ষার্থী নিজেই বুঝতে পারে কোথায় ভুল হয়েছে। সেই ভুল নিয়ে বারবার আলোচনা করলে তার মানসিক চাপ আরও বাড়ে। পরীক্ষার পর ভুল খুঁজে বের করার চেয়ে সামনে যে পরীক্ষা আছে, সেটির দিকে মনোযোগ দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ। অতীত নিয়ে পড়ে থাকলে ভবিষ্যতের প্রস্তুতি ক্ষতিগ্রস্ত হয়।
Advertisement
‘তুমি ভালো করোনি’, ‘এইভাবে হলে ফল খারাপ হবে’-এ ধরনের নেতিবাচক মন্তব্য শিক্ষার্থীর মনোবল কমিয়ে দেয়। পরীক্ষার সময় শিক্ষার্থীদের মানসিক সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন। তাই সমালোচনা না করে ইতিবাচক কথা বলুন, যাতে সে নতুন করে আত্মবিশ্বাস পায়।
অতিরিক্ত চাপ সৃষ্টি না করাঅনেক অভিভাবক পরীক্ষার পরপরই পরবর্তী পরীক্ষার জন্য পড়াশোনার চাপ দিতে শুরু করেন। এটি শিক্ষার্থীর জন্য মানসিকভাবে ক্লান্তিকর হতে পারে। পরীক্ষার পর কিছুটা বিশ্রাম ও রিল্যাক্সেশন প্রয়োজন। এরপর ধীরে ধীরে আবার পড়াশোনায় ফিরলে ফল ভালো হয়।
ফলাফল নিয়ে আগাম ভয় দেখানো ঠিক নয়‘এই পরীক্ষায় খারাপ করলে ভবিষ্যৎ নষ্ট’-এ ধরনের কথা বলা একেবারেই উচিত নয়। এতে শিক্ষার্থীর মনে ভয় তৈরি হয় এবং সে আরও চাপের মধ্যে পড়ে যায়।বরং তাকে বোঝানো উচিত যে একটি পরীক্ষা জীবনের সবকিছু নির্ধারণ করে না।
বন্ধুদের সঙ্গে অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে চলাপরীক্ষা শেষে বন্ধুরা একসঙ্গে বসে উত্তর মিলাতে থাকে। এতে অনেক সময় বিভ্রান্তি তৈরি হয়, নিজের সঠিক উত্তর নিয়েও সন্দেহ শুরু হয়।তাই পরীক্ষা শেষে এই ধরনের আলোচনা থেকে দূরে থাকাই ভালো, যাতে মানসিক চাপ না বাড়ে।
Advertisement
পরীক্ষার হল থেকে বের হওয়ার পর কিছু বিষয় এড়িয়ে চললে শিক্ষার্থীর আত্মবিশ্বাস অটুট থাকে এবং সে পরবর্তী পরীক্ষাগুলো আরও ভালোভাবে দিতে পারে। মনে রাখতে হবে, সঠিক মানসিক পরিবেশই একজন শিক্ষার্থীর সাফল্যের বড় চাবিকাঠি।
সূত্র: প্যারেন্টস সার্কেল, টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য
আরও পড়ুন গরমে সন্তানের পরীক্ষা, অভিভাবকদের সচেতনতা জরুরি শেষ মুহূর্তের প্রস্তুতি নয়, প্রয়োজন স্মার্ট ম্যানেজমেন্টএসএকেওয়াই