লাইফস্টাইল

গ্রীষ্মের জমজমাট পদ, বানান এঁচোড় ও গরুর মাংস

বাজারে চলে এসেছে কাঁচা কাঁঠাল বা এঁচোড়। শুধু এঁচোড়ের তরকারি বাসায় রান্না করেছেন অনেকেই, কিন্তু অল্প একটু গরুর মাংস এর স্বাদ বাড়িয়ে দিতে পারে কয়েক গুণ।

Advertisement

এর টেক্সচার মাংসের মতো হওয়ায় গরুর মাংসের সঙ্গে রান্না করলে স্বাদ হয় আরও সমৃদ্ধ ও আলাদা। তাই মশলাদার এই এঁচোড় ও গরুর মাংস হতে পারে গ্রীষ্মের কোনো এক বিশেষ দিনের জন্য দারুণ একটি আয়োজন। জেনে নিন রেসিপি -

উপকরণ

১. গরুর মাংস ৫০০ গ্রাম২. এঁচোড় ৩ কাপ টুকরা করা৩. পিঁয়াজ কুচি ২টি৪. আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ করে৫. হলুদ গুঁড়া ১ চা চামচ৬. মরিচ গুঁড়া ১ চা চামচ৭. ধনিয়া গুঁড়া ১ চা চামচ৮. জিরা গুঁড়া ১ চা চামচ৯. গরম মসলা গুঁড়া ১ চা চামচ১০. লবণ স্বাদমতো১১. তেল ৩ টেবিল চামচ১২. পানি প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে এঁচোড়ের টুকরাগুলো হালকা লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন।

Advertisement

কড়াইতে তেল গরম করে পিঁয়াজ কুচি ভেজে নিন। এরপর আদা-রসুন বাটা দিয়ে নেড়ে সব গুঁড়া মসলা দিয়ে কষিয়ে নিন।

এবার গরুর মাংস দিয়ে ভালোভাবে নেড়ে মসলা মাখিয়ে নিন এবং ঢেকে কিছুক্ষণ রান্না করুন, যাতে মাংস থেকে পানি বের হয়। এরপর প্রয়োজনমতো পানি দিয়ে মাংস আধা সেদ্ধ করুন।

মাংস যখন প্রায় সিদ্ধ, তখন এতে সেদ্ধ এঁচোড় যোগ করে ভালোভাবে মিশিয়ে দিন। ঢেকে মাঝারি আঁচে রান্না করুন, যাতে এঁচোড় ও মাংস একসঙ্গে মিশে যায় এবং মসলা ভালোভাবে ঢুকে যায়।

শেষে গরম মসলা ছিটিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিন।

Advertisement

এএমপি/জেআইএম